প্রাক্তন সেনাপ্রধানের ডায়েরি নিয়ে লোকসভায় সংঘাত: রাহুলকে রুখলেন রাজনাথ

প্রাক্তন সেনাপ্রধানের ডায়েরি নিয়ে লোকসভায় সংঘাত: রাহুলকে রুখলেন রাজনাথ

সংসদে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা থেকে ডোকলাম ও চিন সংক্রান্ত অংশ পাঠ করতে গিয়ে বাধার মুখে পড়েন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, সত্য প্রকাশে সরকার কেন এত ভীত? এর জবাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাল্টাপাল্টি যুক্তি দেন যে, অপ্রমাণিত ও অপ্রকাশিত কোনো তথ্য হাউসে পাঠ করা নিয়মবিরুদ্ধ।

এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভায় প্রায় ৩০ মিনিট তীব্র বাদানুবাদ চলে। স্পিকার ওম বিড়লা রাহুলকে ওই অংশটি পড়তে অনুমতি না দিলেও অখিলেশ যাদব বিরোধী দলনেতার সমর্থনে সরব হন। অন্যদিকে, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টিকে সংসদীয় রীতির লঙ্ঘন বলে অভিহিত করেন। শেষ পর্যন্ত শাসক ও বিরোধী শিবিরের উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই অধিবেশন এগোতে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *