১০ বছরের কারাদণ্ড শেখ হাসিনার: দণ্ডিত টিউলিপ ও রাদওয়ানও
February 2, 20264:50 pm

দুর্নীতির দুই মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। সরকারি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দের অভিযোগে সোমবার এই রায় ঘোষণা করা হয়। পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই এই সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তাঁর ভাইপো রাদওয়ান মুজিব সিদ্দিক ও ভাতিজি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন। আদালত সকল দোষীকে জরিমানার পাশাপাশি অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। গত ৫ আগস্ট দেশত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি অন্যতম বড় আইনি রায়।