নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে উদ্বোধন হলো নতুন ভবন মা সারদা প্রসাদ কক্ষে

দেবাশীষ সিংহ/ নদীয়া।
নদীয়ার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নবনির্মিত ভবনে মা সারদা প্রসাদ কক্ষের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন কাঁকুরগাছি মাঠের স্বামী বিমলাত্মানন্দ জী মহারাজ, এছাড়াও এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত নবদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ, নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সভাপতি শিহরণ চক্রবর্তী, সহ সভাপতি সব্যসাচি মন্ডল সহ বিভিন্ন জায়গা থেকে আগত রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজীগন ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন সকাল থেকে নবদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হয় ঠাকুরের বিশেষ পূজার্চনা। এছাড়াও এই পুণ্য লগ্নে মিশন প্রাঙ্গনে উপস্থিত হন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বহু গুনমুগ্ধ ভক্তগন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *