শুভেন্দুর কনভয়ে হামলা! পুলিশকে চরম হুঁশিয়ারি দিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

শুভেন্দুর কনভয়ে হামলা! পুলিশকে চরম হুঁশিয়ারি দিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা বা হামলার দায়ভার সম্পূর্ণ প্রশাসনের। বিশেষ করে চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিরোধী নেতা, সাংসদ বা বিধায়কদের ওপর হামলা রুখতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে। মিথ্যা মামলায় হেনস্থা ও নিরাপত্তার অভাব নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার শুনানি পেছানোর আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। ফলে এখন থেকে বিরোধী শিবিরের যেকোনো সভায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হবে কলকাতা ও রাজ্য পুলিশকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *