বন্ধুর মোবাইলে স্ত্রীর গোপন ছবি! মালদায় ডেকে এনে নৃশংস খুনের হাড়হিম করা ঘটনা

বন্ধুর মোবাইলে স্ত্রীর গোপন ছবি! মালদায় ডেকে এনে নৃশংস খুনের হাড়হিম করা ঘটনা

স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বন্ধুর মোবাইলে দেখে ফেলায় মালদায় ঘটে গেল এক বীভৎস হত্যাকাণ্ড। অভিযোগ, পরিযায়ী শ্রমিক রাজু রায় দিল্লি থেকে ফিরে বন্ধু সুভাষ রায়ের মোবাইলে নিজের স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও দেখতে পান। এরপরই প্রতিশোধ নিতে শনিবার রাতে সুভাষকে বাড়িতে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে রাজুর বিরুদ্ধে।

বামনগোলা থানার পুলিশ জঙ্গল থেকে সুভাষের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু রায়কে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী আরতি রায়কেও আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে বলে মনে করছে জেলা পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *