শুভেন্দুর কনভয়ে হামলা: কড়া নির্দেশে নবান্নকে চরম বার্তা হাইকোর্টের!
February 2, 20267:16 pm

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শুভেন্দু অধিকারীসহ বিরোধী নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করার সম্পূর্ণ দায়ভার রাজ্যের। ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর হামলা আর না ঘটে, আদালতকে তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, চন্দ্রকোনায় হেনস্থার ঘটনায় শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সিআরপিএফ ও রাজ্যের থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়ে দিল, রাজনৈতিক নেতাদের সুরক্ষা দেওয়া এবং আইনি জটিলতা এড়ানো এখন প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত।