মমতার নির্দেশে ভোটারদের হয়রানি! শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তোলপাড়

মমতার নির্দেশে ভোটারদের হয়রানি! শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তোলপাড়

রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় পরিকল্পিত কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রশাসনের একাংশকে ব্যবহার করে ভোটারদের নাম ও পদবি ভুল করিয়ে লক্ষ লক্ষ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। এই ঘটনায় তৃণমূল ও আইপ্যাকের সরাসরি যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিরোধী দলনেতা স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিএলও-দের একাংশ এই চক্রান্তে লিপ্ত রয়েছেন। এই অনিয়মের সাথে যুক্ত আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও জেল হেফাজতের দাবি তুলেছেন তিনি। দিল্লির নির্বাচন কমিশনারের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই শুভেন্দুর এই তোপ রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *