পাকিস্তানের চরম ত্যাগ, কেন নীরব বিসিবি?

পাকিস্তানের চরম ত্যাগ, কেন নীরব বিসিবি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আইসিসি ও বিসিসিআই-এর চাপের মুখে নিজেদের বিশ্বজয়ের সম্ভাবনা বিসর্জন দিয়ে বড় ঝুঁকি নিলেন মহসিন নকভিরা। বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই সাহসী পদক্ষেপ বলে মনে করছে ক্রিকেট মহল।

পাক সরকারের এমন অভাবনীয় ঘোষণার ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও আশ্চর্যজনকভাবে নিশ্চুপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর ইস্যু থেকে শুরু হওয়া এই জটিলতায় পাকিস্তানের অকুণ্ঠ সমর্থন সত্ত্বেও বিসিবির এই রহস্যময় নীরবতা ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছে। বন্ধুপ্রতীম দেশের এমন আত্মত্যাগের পর বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বাড়ছে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *