বালোচিস্তানে রক্তক্ষয়ী লড়াই: নিহত ১৭৭ বিদ্রোহী, উত্তপ্ত পাকিস্তান
February 2, 20267:49 pm

বালোচিস্তানে গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি বাহিনীর অভিযানে ১৭৭ জন বালোচ বিদ্রোহী নিহত হয়েছে। বিএলএ-র আত্মঘাতী ও বন্দুক হামলার জবাবে নিরাপত্তা বাহিনী এই ব্যাপক অভিযান চালায়। বিশ্লেষকদের মতে, গত কয়েক দশকের মধ্যে এটি অন্যতম ভয়াবহ সংঘর্ষ, যা পুরো অঞ্চলকে রণক্ষেত্রে পরিণত করেছে।
পাক সরকার এই অস্থিরতার জন্য ভারতকে দায়ী করলেও নয়াদিল্লি তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিজেদের অভ্যন্তরীণ সংকট ঢাকতেই পাকিস্তান নিয়মিত ভারতকে দোষারোপ করে। বর্তমানে আফগান সীমান্ত ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাঁড়াশি আক্রমণে চরম অস্থিরতার মধ্যে রয়েছে শাহবাজ সরকার।