অদম্য জেদ! শারীরিক বাধা হার মানল ইচ্ছাশক্তির কাছে, মায়ের কোলে চেপে মাধ্যমিক দিল অনন্যা

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই নদিয়ার করিমপুরে দেখা গেল এক অনুপ্রেরণামূলক ছবি। দীর্ঘ চার বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগলেও পড়াশোনা ছাড়েনি হোগলবেড়িয়া আদর্শ বিদ্যালয়ের ১৮ বছর বয়সী ছাত্রী অনন্যা প্রামাণিক। শনিবার জগন্নাথ হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে নিজের পায়ে হাঁটতে অক্ষম অনন্যা মায়ের কোলে চড়ে পরীক্ষা দিতে পৌঁছালে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলে।
অদম্য জেদ ও মনোবল নিয়ে অনন্যার এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন কর্তব্যরত পুলিশকর্মী ও শিক্ষকরাও। হুইলচেয়ারের ব্যবস্থা করে তাঁকে নিরাপদে পরীক্ষাকক্ষে পৌঁছে দেওয়া হয়। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন পূরণে মায়ের এই আত্মত্যাগ এবং প্রশাসনের মানবিক সহযোগিতা এলাকায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিকূলতাকে জয় করে অনন্যার এই পরীক্ষা দেওয়া আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য এক বড় বার্তা।