‘মিথ্যাবাদী ও উদ্ধত কমিশন’, দিল্লিতে বৈঠক বয়কট করে তোপ মমতার

‘মিথ্যাবাদী ও উদ্ধত কমিশন’, দিল্লিতে বৈঠক বয়কট করে তোপ মমতার

ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে ‘মিথ্যাবাদী’ ও ‘বিজেপির তল্পিবাহক’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, বাংলায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বৈঠকে বহিরাগতদের উপস্থিতি ও চূড়ান্ত অপমানের প্রতিবাদে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রীর দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অতীতে এমন অহঙ্কারী কমিশন তিনি দেখেননি। মৃত ভোটারদের জীবিত দেখানো এবং সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে সরব হয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *