নিরাপত্তায় জোর: দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল

নিরাপত্তায় জোর: দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল

বঙ্গভবনের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে দিল্লিতে থাকা এসআইআর ভুক্তভোগীদের নিরাপত্তা জোরদার করছে রাজ্য সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ফোর্সসহ (র‍্যাফ) রাজ্য পুলিশের একটি বড় দল রাজধানীতে পাঠানো হচ্ছে। পুরো দলটির নেতৃত্বে থাকবেন একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক।

ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে দিল্লিতে পৌঁছেছেন। ডিএসপি ও ইন্সপেক্টরসহ মোট ২২ জনের এই বিশেষ দলটি মঙ্গলবার রাতেই ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ভুক্তভোগীদের সর্বোচ্চ সুরক্ষা দিতেই রাজ্য প্রশাসনের এই জরুরি পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *