রেললাইনে হাতির মৃত্যু রুখবে এআই: উত্তরবঙ্গে রেলের মেগা পরিকল্পনা

রেললাইনে হাতির মৃত্যু রুখবে এআই: উত্তরবঙ্গে রেলের মেগা পরিকল্পনা

উত্তরবঙ্গের জঙ্গলঘেরা রেলপথে বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভরসা রাখছে রেল ও বন দপ্তর। অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে লাইনের ৩০০ মিটার দূর থেকেই হাতির গতিবিধি শনাক্ত করা সম্ভব হবে। এই সতর্কবার্তা সরাসরি কন্ট্রোল রুম ও ট্রেনচালকের কাছে পৌঁছে যাওয়ায় দুর্ঘটনা এড়ানো সহজ হচ্ছে।

ইতিমধ্যে এই প্রযুক্তির সফল প্রয়োগে প্রায় ৩০০ হাতির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এলিফ্যান্ট করিডরগুলোতে এই আইপি ক্যামেরা ও ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। আগামী এপ্রিলের মধ্যে নাগরাকাটা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *