সিইসির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাগবিতণ্ডা: বিস্ফোরক কমিশন সূত্র

সিইসির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাগবিতণ্ডা: বিস্ফোরক কমিশন সূত্র

নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, আলোচনার সময় মুখ্যমন্ত্রী ‘দুর্ব্যবহার’ ও টেবিল চাপড়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও কমিশন সূত্র জানিয়েছে, সিইসি অত্যন্ত শান্তভাবে আইনি প্রক্রিয়ার কথা বুঝিয়ে বলেন এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে কমিশনের অভিযোগ, তৃণমূল বিধায়ক ও কর্মীরা নির্বাচনী আধিকারিকদের হুমকি দিচ্ছেন এবং অফিস ভাঙচুর করছেন। বকেয়া সাম্মানিক প্রদান এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ইসি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিইসি-কে ‘অহঙ্কারী’ আখ্যা দিয়ে পালটা আক্রমণ শানিয়েছেন। রাজ্যের আসন্ন নির্বাচন ঘিরে এখন দুই পক্ষের সংঘাত তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *