ভোটের তালিকায় জালিয়াতি রুখতে কড়া কমিশন: অফিসারদের সাসপেনশন ও FIR-এর হুঁশিয়ারি

ভোটের তালিকায় জালিয়াতি রুখতে কড়া কমিশন: অফিসারদের সাসপেনশন ও FIR-এর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে পরিচয়পত্র আপলোডে কারচুপি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তালিকা বহির্ভূত নথিকে বৈধ হিসেবে দেখালে তাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে। এই অনিয়ম রুখতে আজ থেকেই মাইক্রো-অবজারভারদের বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

ভুল বা ভুয়ো নথি আপলোড করলে সংশ্লিষ্ট ইআরও (ERO) ও এইআরও-দের (AERO) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তোষজনক উত্তর না মিললে সার্ভিস সাসপেনশন এমনকি এফআইআর দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ রোল অবজারভাররা প্রতিটি নথি পুনর্মূল্যায়ন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *