নির্বাচনের আগে শেষ মাস্টারস্ট্রোক? বিধানসভায় আজ থেকেই শুরু হাইভোল্টেজ অধিবেশন!

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই তিন দিনের সংক্ষিপ্ত অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার। সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে বিরোধী দল বিজেপি অনুপস্থিত থাকলেও, নিয়ম মেনে সরকারি প্রস্তাব গ্রহণ ও বিরোধী বিধায়কদের আলোচনার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।
অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাবের পর সভা মুলতুবি থাকবে। দ্বিতীয় দিনে রাজ্যপালের অভিভাষণের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। এছাড়া এসআইআর ইস্যু ও ভোটার তালিকা সংশোধনী নিয়ে বিশেষ আলোচনার কথা রয়েছে। সময়ের স্বল্পতার কারণে এবারের অধিবেশনে কোনো প্রশ্নোত্তর পর্ব থাকছে না, তবে জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক ও আলোচনার কর্মসূচি নির্ধারিত হয়েছে।