হারানো কলকাতা ও পূর্ণেন্দু পত্রী: বইমেলায় নতুন চমক আর দুষ্প্রাপ্য তথ্যচিত্রের হাতছানি!

বিশিষ্ট শিল্পী ও সাহিত্যিক পূর্ণেন্দু পত্রীর জন্মদিনে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো ‘কলকাতা সমগ্র ২’। দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত এই খণ্ডে তাঁর তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের পাশাপাশি স্থান পেয়েছে সেনেট হল ভাঙনের ৭৮টি দুষ্প্রাপ্য আলোকচিত্র। নিঁখুত সম্পাদনায় বইটিতে যুক্ত হয়েছে বিভিন্ন লেখার প্রথম প্রকাশকাল ও গুরুত্বপূর্ণ ‘গ্রন্থপরিচয়’, যা সংগ্রাহক ও পাঠকদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।
এই বিশেষ উদ্যাপন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি টালিগঞ্জের রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে পূর্ণেন্দু পত্রী নির্মিত ১৯৭৮ সালের দুষ্প্রাপ্য তথ্যচিত্র ‘অবনীন্দ্রনাথ’। সোমবার বইমেলায় বর্ণাঢ্য এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশনা জগতের দিকপালরা। শিল্পীর জন্মদিনে বই আর চলচ্চিত্রের এই মেলবন্ধন নতুন করে উসকে দিল তিলোত্তমার পুরনো স্মৃতি।