বিপাকে ওরাকল: খরচ বাঁচাতে ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মার্কিন টেক জায়ান্ট!

বিপাকে ওরাকল: খরচ বাঁচাতে ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মার্কিন টেক জায়ান্ট!

কৃত্রিম মেধা বা এআই ডাটা সেন্টার তৈরিতে বিপুল লগ্নির জেরে আর্থিক সংকটে পড়েছে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। ঋণের সংস্থান ও খরচ কমাতে সংস্থাটি প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ব্যাংকগুলো ঋণ দেওয়া বন্ধ করায় ৮০০ থেকে ১০০০ কোটি ডলার সাশ্রয় করতে এই কঠোর পদক্ষেপ নিচ্ছে তারা।

ওপেনএআই-এর সাথে বড় প্রকল্পে যুক্ত হওয়া সত্ত্বেও বর্তমানে বিনিয়োগকারী ব্যাংকগুলো ওরাকলের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে গত জানুয়ারিতে অ্যামাজনও একই পথে হেঁটেছে। যদিও এই বিশাল কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ওরাকল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রযুক্তি বিশ্বে এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *