রাশিয়ার আকাশে একসঙ্গে চার চাঁদ! অবিশ্বাস্য এই মহাজাগতিক দৃশ্যের রহস্য কী?
February 2, 20268:57 pm

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আকাশে সম্প্রতি একই সঙ্গে চারটি চাঁদের দেখা মিলেছে, যা দেখে স্থানীয় বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েন। তবে এটি অলৌকিক কিছু নয়, বরং একটি বিরল বায়ুমণ্ডলীয় আলোক-প্রতিসরণ বা অপটিক্যাল ইলিউশন। বিজ্ঞানের ভাষায় একে ‘পারাসেলিনি’ বা ‘মুন ডগ’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মোহময় দৃশ্যের ভিডিও ও ছবি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
মূলত বায়ুমণ্ডলের উচ্চস্তরের সিরাস মেঘে থাকা ষড়ভুজাকৃতি বরফ কণার মধ্য দিয়ে চাঁদের আলো প্রতিসরিত হয়ে এমন বিভ্রম তৈরি করে। এর ফলে আসল চাঁদের দুই পাশে উজ্জ্বল আলোকবিন্দু বা ‘নকল চাঁদ’ দৃশ্যমান হয়। জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার চেয়ে এটি মূলত একটি বিশেষ আবহাওয়াজনিত পরিস্থিতি। বিরল এই মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত আকাশপ্রেমীরা।