সাধারণের ‘বন্দে ভারত’ অমৃত ভারত এক্সপ্রেস, মাত্র ৫০০ টাকায় ১০০০ কিমি সফরের সুযোগ!

ভারতীয় রেলের নতুন চমক ‘অমৃত ভারত এক্সপ্রেস’ এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ায়। অত্যাধুনিক পুশ-পুল প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটতে সক্ষম, যা দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। সিসিটিভি ক্যামেরা, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্টের মতো আধুনিক সুবিধাসম্পন্ন এই ট্রেনটি মূলত সাধারণ যাত্রীদের সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে চালু করা হয়েছে।
শিয়ালদহ-বারাণসী ও হাওড়া-আনন্দ বিহার টার্মিনালসহ সম্প্রতি পাঁচটি নতুন রুটে এই পরিষেবা শুরু হয়েছে। এই ট্রেনের ভাড়া সাধারণ এক্সপ্রেসের তুলনায় সামান্য বেশি হলেও ১০০০ কিমি ভ্রমণের জন্য খরচ হবে মাত্র ৫০০ টাকা। তবে মনে রাখবেন, স্লিপার ক্লাসে এই ট্রেনের ক্ষেত্রে আরএসি (RAC) ব্যবস্থা থাকছে না। আইআরসিটিসি অ্যাপ বা রেল কাউন্টার থেকে সহজেই বুক করা যাবে এই আধুনিক ট্রেনের টিকিট।