আইএসএল প্রেমীদের অপেক্ষার অবসান! সোনি ও ফ্যানকোডে দেখা যাবে মাঠের লড়াই

আইএসএল প্রেমীদের অপেক্ষার অবসান! সোনি ও ফ্যানকোডে দেখা যাবে মাঠের লড়াই

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৬-এর সম্প্রচার স্বত্ব নিয়ে জল্পনার অবসান ঘটল। ১ ফেব্রুয়ারি টেন্ডার জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। নতুন চুক্তি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের টেলিভিশন চ্যানেলগুলোতে এবং ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোড অ্যাপ্লিকেশনে।

একাধিক সংস্থাকে টেক্কা দিয়ে ফ্যানকোড ও সোনি স্পোর্টস যৌথভাবে এই ব্রডকাস্টিং রাইটস জিতে নিয়েছে। তবে প্রতিযোগিতার লাইভ প্রোডাকশনের যাবতীয় কারিগরি দায়িত্ব সামলাবে কেপিএস স্টুডিও। ফুটবল অনুরাগীরা এখন থেকে স্মার্টফোন এবং টিভি—উভয় মাধ্যমেই নির্বিঘ্নে হাই-ভোল্টেজ সব ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই নতুন সম্প্রচারকারীর নাম ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *