বিগ বসের ‘ভাড়া পাও গার্ল’ চন্দ্রিকার ঘর ভাঙছে? স্বামীর পরকীয়া ফাঁস করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী!

বিগ বসের ‘ভাড়া পাও গার্ল’ চন্দ্রিকার ঘর ভাঙছে? স্বামীর পরকীয়া ফাঁস করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী!

বিগ বস ওটিটি খ্যাত চন্দ্রিকা দীক্ষিত ওরফে ‘ভাড়া পাও গার্ল’ নিজের ব্যক্তিগত জীবনের এক বিস্ফোরক ভিডিও শেয়ার করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন। ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে চন্দ্রিকা তাঁর স্বামী যুগম গেরার বিরুদ্ধে প্রতারণা ও পরকীয়ার গুরুতর অভিযোগ তুলেছেন। এমনকি প্রমাণের খাতিরে স্বামীর ব্যক্তিগত চ্যাট এবং অন্য এক মহিলার সঙ্গে তাঁর ছবিও সমাজমাধ্যমে ফাঁস করে দিয়েছেন অভিনেত্রী।

চন্দ্রিকার দাবি, গত দুই মাস ধরে তিনি চূড়ান্ত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন এবং একাই ঘর-সংসার ও ব্যবসা সামলাচ্ছেন। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ একে ‘সস্তার নাটক’ বলে কটাক্ষ করেছেন। অনেকের মতে, কান্নায় চোখে জল না থাকায় এটি কেবলই প্রচার পাওয়ার কৌশল। স্বামীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *