কয়লা পাচারকাণ্ডে এবার ইডির জালে থানার ওসি! সাতসকালে পুলিশ আধিকারিকের বাড়িতে ম্যারাথন তল্লাশি
February 3, 20269:34 am

কয়লা পাচার মামলার তদন্তে মঙ্গলবার ভোররাত থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাচারচক্রের নথিপত্র খতিয়ে দেখে মোট ৯ জনের নাম উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তালিকায়। এই তালিকার সূত্র ধরেই এদিন সকালে পূর্ব বর্ধমানের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের আবাসন ও পৈতৃক বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।
অভিযোগ উঠেছে, কয়লা পাচারের বিপুল অঙ্কের টাকা লেনদেনের সঙ্গে এই পুলিশ আধিকারিক সরাসরি যুক্ত। বর্তমানে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসির বিরুদ্ধে ওঠা নির্দিষ্ট অভিযোগ ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করতেই ইডির এই ঝটিকা অভিযান বলে জানা গেছে।