রোজ মাত্র ১১ মিনিটের হাঁটাতেই বাড়বে আয়ু! কমবে অকাল মৃত্যুর ঝুঁকি

রোজ মাত্র ১১ মিনিটের হাঁটাতেই বাড়বে আয়ু! কমবে অকাল মৃত্যুর ঝুঁকি

ব্যস্ত জীবনে শরীরচর্চার সময় না পেলেও প্রতিদিন মাত্র ১১ মিনিট জোরে হাঁটলে মিলবে দীর্ঘায়ু। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, এই সামান্য অভ্যাস ২৩ শতাংশ পর্যন্ত অকাল মৃত্যুর ঝুঁকি কমাতে সক্ষম। এমনকি নিয়মিত এই অভ্যেসে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগ বা টাইপ-টু ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

বিশেষজ্ঞরা বলছেন, একটানা দীর্ঘক্ষণ হাঁটার চেয়ে প্রতিবার খাবার গ্রহণের পর ১১ মিনিট ব্যয় করা বেশি কার্যকর হতে পারে। এটি ক্যালোরি পোড়াতে এবং শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থ থাকতে এবং আয়ু অন্তত ৩ বছর বাড়িয়ে নিতে দৈনন্দিন যাতায়াত বা কাজের ফাঁকেই এই নূন্যতম শরীরচর্চাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *