আয়নার সামনে ১০ মিনিটের ব্যায়ামে কমবে অ্যালঝাইমার্সের ঝুঁকি

আয়নার সামনে ১০ মিনিটের ব্যায়ামে কমবে অ্যালঝাইমার্সের ঝুঁকি

অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশ বর্তমানে এক জটিল স্নায়বিক সমস্যা, যা মানুষের স্মৃতিশক্তি ও দৈনন্দিন কাজ করার ক্ষমতা কেড়ে নেয়। বার্ধক্যে মস্তিষ্কের কোষ নষ্ট হওয়া এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে এই রোগের ঝুঁকি বাড়ে। বর্তমানে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব না হলেও, ওষুধের পাশাপাশি বিশেষ কিছু কৌশল অবলম্বন করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চিকিৎসা গবেষণায় দেখা গেছে, নিয়মিত জিহ্বার ব্যায়াম মস্তিষ্ককে সক্রিয় ও উদ্দীপিত করতে অত্যন্ত কার্যকরী। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মিনিট জিহ্বা সঞ্চালনা করলে মস্তিষ্কের সঙ্কোচন ধীর হয় এবং স্মৃতিশক্তি উন্নত হয়। সামান্য এই অভ্যাস বার্ধক্যে স্মৃতিভ্রংশ প্রতিরোধে এবং সুস্থ মস্তিষ্ক গঠনে বিশেষ সহায়ক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *