কয়লা পাচারকাণ্ডে ইডির সাঁড়াশি অভিযান: ভোটের মুখে টার্গেটে পুলিশকর্তা ও ব্যবসায়ীরা!
February 3, 202612:38 pm

বেআইনি কয়লা পাচার ও অর্থ পাচার মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার রাজ্যজুড়ে একযোগে ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলসহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর ডেরায় হানা দিয়ে পাচারের টাকার উৎস ও লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ইডি।
বিধানসভা নির্বাচনের আগে তদন্তকারী সংস্থার এই ‘অ্যাকশন মুড’ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। এর আগে আইপ্যাক দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটঘোষণার ঠিক আগেই কয়লা কাণ্ডে এই অতিসক্রিয়তা কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক উদ্দেশ্য কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা।