বাংলায় শত শত ভোটারের বাবা একই ব্যক্তি! সুপ্রিম কোর্টে বিস্ফোরক কমিশন

বাংলায় শত শত ভোটারের বাবা একই ব্যক্তি! সুপ্রিম কোর্টে বিস্ফোরক কমিশন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় চাঞ্চল্যকর অসঙ্গতির তথ্য সুপ্রিম কোর্টে পেশ করল নির্বাচন কমিশন। হলফনামায় জানানো হয়েছে, বীরভূমের নানুরে ৩৮৯ জন এবং মুর্শিদাবাদে ১৯৯ জন ভোটারের বাবার নাম একই নথিভুক্ত রয়েছে। আসানসোল, দার্জিলিং ও জলপাইগুড়িতেও মিলেছে অনুরূপ অস্বাভাবিক পরিসংখ্যান।

তৃণমূলের হয়রানির অভিযোগের জবাবে কমিশন জানায়, এই ‘যুক্তিহীন’ তথ্যের কারণেই এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নোটিস পাঠানো হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং জাল নথি শনাক্ত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি কমিশনের। এখন শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *