নাজিরাবাদ অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশন
February 3, 202612:50 pm

নাজিরাবাদে গত সপ্তাহের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তে নামল জাতীয় মানবাধিকার কমিশন। দীর্ঘ দেড় দিন ধরে জ্বলতে থাকা দুটি গুদামের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আজ চার সদস্যের একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছান।
কমিশনের সদস্যরা অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। এই বিপুল প্রাণহানির নেপথ্যে কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করাই এই সফরের মূল উদ্দেশ্য। এই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।