শহরের ৩৬টি প্রধান রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ: ট্রাফিক জট এড়াতে পুলিশের বড় পদক্ষেপ! – এক ঝলক

শহরের ৩৬টি প্রধান রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ: ট্রাফিক জট এড়াতে পুলিশের বড় পদক্ষেপ! – এক ঝলক

একঝলক ডেস্ক:

শবে বরাত উপলক্ষে কলকাতার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা সুনিশ্চিত করতে ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ। বন্দর এলাকার পাশাপাশি ডায়মন্ড হারবার রোড, এজেসি বোস রোড ও বিদ্যাসাগর সেতুসহ শহরের গুরুত্বপূর্ণ ৩৬টি সড়কে এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। ট্রাফিক পুলিশের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসব চলাকালীন যানজট এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জরুরি পরিষেবা যেমন—দুধ, ওষুধ, অক্সিজেন, ফল ও সবজি পরিবহনকারী যানগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। এছাড়া ১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়িগুলো নির্দিষ্ট সময় অন্তর চলাচলের অনুমতি পাবে। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের নির্দেশনায় জানানো হয়েছে, বন্দর এলাকার মালবাহী গাড়িগুলো মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টের পর চলাচলে বাধা থাকবে। অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলে পুলিশের ট্রাফিক নির্দেশিকা মেনে চলার জন্য শহরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *