কয়লা পাচার কাণ্ডে ইডির বড় পদক্ষেপ: জালে থানার ওসি!
February 3, 20261:03 pm

কয়লা পাচার মামলার তদন্তে মঙ্গলবার সাতসকালে রাজ্যজুড়ে অভিযানে নামল ইডি। পাচারের ‘প্রোটেকশন মানি’ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। ডিজিটাল নথি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই ওসির নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর।
শুধু পুলিশ আধিকারিকই নন, বালি ব্যবসায়ী প্রবীর দত্তসহ মোট ৯ জনের ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি রুখতে কোথাও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলেও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানির আগে কলকাতা, দিল্লি ও দুর্গাপুরের এই সাঁড়াশি অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।