শবেবরাতে বাজি ফাটালেই শ্রীঘর? কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে তোলপাড় শহর! – এক ঝলক

শবেবরাতে বাজি ফাটালেই শ্রীঘর? কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে তোলপাড় শহর! – এক ঝলক

একঝলক ডেস্ক:

শবেবরাতের রাতে অনিয়ন্ত্রিত শব্দবাজির তাণ্ডব রুখতে ঐতিহাসিক কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, উৎসবের রাতে ১০টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কোনোভাবেই বাজি ফাটানো যাবে না। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত সাফ জানিয়েছে, ধর্মীয় আচারের দোহাই দিয়ে জনজীবন ও পরিবেশের ক্ষতি করা বরদাস্ত করা হবে না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি ভেঙে নিষিদ্ধ বাজি ব্যবহার করলে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, কোরানের কোথাও বাজি ফাটানোর বিধান না থাকলেও এটি একটি কুপ্রথায় পরিণত হয়েছে। এর ফলে অসুস্থ শিশু, বৃদ্ধ এবং পশুদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আগামী ৪ ফেব্রুয়ারি শবেবরাত উপলক্ষে কলকাতা পুলিশ ও প্রশাসনকে গতবারের ত্রুটি শুধরে অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মের সামান্যতম লঙ্ঘন ঘটলে প্রশাসনকে কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। আদালতের এই সময়োপযোগী রায়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *