গোপনীয়তা কি তবে বিপন্ন? হোয়াটসঅ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানে আপনার ওপর কী প্রভাব পড়বে?

গোপনীয়তা কি তবে বিপন্ন? হোয়াটসঅ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানে আপনার ওপর কী প্রভাব পড়বে?

একঝলক নিউস ডেস্ক : আপনার ব্যক্তিগত চ্যাট কি আদেও নিরাপদ? হোয়াটসঅ্যাপের ডেটা শেয়ারিং নীতি নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, ব্যবসার দোহাই দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ৯ ফেব্রুয়ারি এই বিষয়ে বড় কোনো নির্দেশ আসতে পারে, যা আপনার ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।

প্রযুক্তি সংস্থাগুলোর জটিল শর্তের মারপ্যাঁচে গ্রাহকদের সম্মতি নেওয়াকে ‘চতুরতা’ বলে ব্যাখ্যা করেছে আদালত। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককেও এই লড়াইয়ে যুক্ত করা হয়েছে। এর ফলে সংস্থাগুলো আর চাইলেই আপনার তথ্য ব্যবহার করে নিজেদের ব্যবসায়িক ফায়দা তুলতে পারবে না। সাধারণ মানুষের গোপনীয়তার অধিকার রক্ষায় এটি একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *