সন্দেশখালিতে পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় শ্রীঘরে ৬ ডাকাত
February 3, 20262:44 pm

সন্দেশখালির মনিপুরে দুর্ধর্ষ ডাকাতির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই লুঠ হওয়া গয়না ও নগদ-সহ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গত ৩১ জানুয়ারি রাতে এক বাড়িতে সশস্ত্র হানা দিয়ে গৃহকর্ত্রীকে মারধর ও লুঠপাট চালিয়েছিল এই ডাকাতদল। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করে।
মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, ধৃতদের কাছ থেকে লুঠ করা সোনা ও রুপোর অলঙ্কার উদ্ধার করা হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের এই দ্রুত ও কার্যকর তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।