মালদহে উদ্ধার মৃত কুমিরের বাচ্চা: হত্যা না কি স্বাভাবিক মৃত্যু?
February 3, 20262:51 pm

মালদহের রতুয়া ব্লকের ফুলাহার নদী থেকে একটি মৃত কুমিরের বাচ্চা উদ্ধার করেছে বনদপ্তর। স্থানীয়দের থেকে খবর পেয়ে বনকর্মীরা কুমিরটিকে উদ্ধার করে ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন। এটি পিটিয়ে মারা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
রেঞ্জ অফিসার জানান, কুমিরটির ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ পরিকল্পিতভাবে বন্যপ্রাণীটিকে হত্যা করে থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে জলজ প্রাণী ও বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দপ্তর।