আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ কি আর নিরাপদ নয়? সুপ্রিম কোর্টের কড়া বার্তায় মাথায় হাত ইউজারদের!
February 3, 20263:16 pm

একঝলক নিউজ ডেস্ক: আপনার ব্যক্তিগত চ্যাট কি গোপনে অন্য কাজে ব্যবহার করছে মেটা? তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে হোয়াটসঅ্যাপকে চরম হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির সাফ কথা, ভারতীয়দের গোপনীয়তা নিয়ে কোনো রকম আপস করা চলবে না। দেশের আইন মেনে চলতে না পারলে ব্যবসা গুটিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছে শীর্ষ আদালত।
এই নির্দেশের ফলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার হবে। বাণিজ্যিক স্বার্থে আপনার তথ্য আদানপ্রদান রুখতে আদালতের এই কঠোর অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউরোপের মতো ভারতেও সমান কড়াকড়ি নিশ্চিত করতে চায় আদালত। এখন দেখার, ইউজারদের ভরসা ধরে রাখতে মেটা তাদের গোপনীয়তা নীতিতে কী বদল আনে।