প্রেমিকের গোপন সংসার ফাঁস করল ChatGPT! অজান্তেই কি আপনার সঙ্গীও ঠকাচ্ছেন আপনাকে?

একঝলক নিউস ডেস্ক : আপনি কি জানেন আপনার সঙ্গী আপনার কাছে কতটা স্বচ্ছ? কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন শুধু তথ্য নয়, মানুষের ব্যক্তিগত জীবনের গোপন নথির হদিসও রাখছে। সম্প্রতি এক তরুণী মজার ছলে ChatGPT-কে প্রশ্ন করতেই বেরিয়ে আসে তাঁর প্রেমিকের ডাবল লাইফের খবর। দেখা যায়, যে মানুষটিকে তিনি অবিবাহিত ভেবেছিলেন, তিনি আসলে সাজানো সংসারের কর্তা, এমনকি সন্তানের বাবাও!
প্রযুক্তির এই অভাবনীয় ক্ষমতা সাধারণ মানুষের মনে যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই বাড়াচ্ছে দুশ্চিন্তা। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ব্যক্তিগত গোপনীয়তা কি তবে এখন AI-এর হাতের মুঠোয়? সঙ্গী নির্বাচনে বা বিয়ের আগে অন্ধবিশ্বাস না করে প্রযুক্তির সাহায্য নেওয়া কতটা জরুরি, তা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। ডিজিটাল যুগে আপনার নিরাপত্তা ও বিশ্বাস অটুট রাখতে AI এখন হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার।