ভারত-মার্কিন চুক্তিতে সেনসেক্সের বিশাল লাফ: লক্ষ্মীলাভ কোন সেক্টরে?
February 3, 20263:35 pm

ভারত ও আমেরিকার মধ্যে বহুপ্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই শেয়ারবাজারে রেকর্ড উত্থান ঘটেছে। মঙ্গলবার লেনদেন শুরু হতেই সেনসেক্স প্রায় ২,৩০০ পয়েন্ট এবং নিফটি ৭০০ পয়েন্টের বেশি লাফ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে আইটি, ফার্মা, অটো এবং টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি লাভবান হবে। রফতানি নির্ভর ক্ষেত্রগুলোতে শুল্ক কমায় কর্পোরেট আয় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। বাজার বিশ্লেষকদের দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপ ভারতীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে এবং বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে তুলবে।