গোলপার্ক রণক্ষেত্র: খাস কলকাতায় বোমাবাজি ও গুলির লড়াইয়ে নামল সোনা পাপ্পু ও সাট্টা সঞ্জুর বাহিনী! – এক ঝলক

গোলপার্ক রণক্ষেত্র: খাস কলকাতায় বোমাবাজি ও গুলির লড়াইয়ে নামল সোনা পাপ্পু ও সাট্টা সঞ্জুর বাহিনী! – এক ঝলক

একঝলক ডেস্ক:

দক্ষিণ কলকাতার গোলপার্কের পঞ্চাননতলায় সিন্ডিকেট দখলকে কেন্দ্র করে রবিবার রাতে ভয়াবহ সংঘর্ষে জড়াল দুই কুখ্যাত গোষ্ঠী। পুলিশি তদন্তে উঠে এসেছে, কসবার ত্রাস সোনা পাপ্পুর ডানহাত বাবুসোনা মণ্ডল এবং তার বিরোধী পক্ষ সাট্টা সঞ্জুর নেতৃত্বেই এই বোমাবাজি ও গুলির লড়াই চলে। সিসিটিভি ফুটেজে দুই পাণ্ডার সরাসরি উপস্থিতির প্রমাণ মিলেছে। বাপি হালদারের সিন্ডিকেট এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়েই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত।

ঘটনায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাবুসোনা এখনও পলাতক। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। জানা গেছে, প্রোমোটিং সংক্রান্ত পুরোনো বিবাদ এবং সাট্টার ঠেক ভাঙাকে কেন্দ্র করেই এলাকায় ইটবৃষ্টি ও চপারের হামলা চালায় প্রায় ৫০ জন দুষ্কৃতী। রণক্ষেত্র এলাকায় পুলিশের গাড়ি ও সাধারণের বাইক ভাঙচুর করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *