ভোটের মুখে উত্তাল দিল্লি! ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে মোদী-শাহর নাকের ডগায় বিস্ফোরক মমতা।
February 3, 20264:20 pm

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে দিল্লিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এআই ব্যবহার করে বেছে বেছে ৩৩ শতাংশ সংখ্যালঘু ও মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কমিশন এখন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ‘হিজ মাস্টার্স ভয়েস’ হয়ে কাজ করছে এবং রাজ্যের অফিসারদের হুমকি দিচ্ছে।
ভুল সংশোধনের নামে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে কমিশনের সঙ্গে সব বৈঠক বয়কটের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, এই তালিকায় অমর্ত্য সেনের মতো বিশিষ্টদেরও হেনস্থা করা হয়েছে। এই এসআইআর আতঙ্কে রাজ্যে ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে গণতান্ত্রিক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।