৩২ জনের মৃত্যুতেও মমতা ‘নিস্পৃহ’, বিস্ফোরক অধীর চৌধুরী
February 3, 20264:22 pm

নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, কলকাতায় বাড়ির কাছে এত বড় বিপর্যয় ঘটলেও মুখ্যমন্ত্রী দিল্লিতে ব্যস্ত। শাসকদলের মদতে বেআইনিভাবে কারখানাটি গড়ে উঠেছে দাবি করে তিনি মুখ্যমন্ত্রীকে ‘হৃদয়হীন ও নিষ্ঠুর শাসক’ বলে কটাক্ষ করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। মৃতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ প্রোফাইলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমাজেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনন্দপুরের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে।