বেতন কমিয়ে খেলবেন সুনীলরা, বেঙ্গালুরু এফসিতে বড় চমক!

বেতন কমিয়ে খেলবেন সুনীলরা, বেঙ্গালুরু এফসিতে বড় চমক!

আইএসএলে ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় বড় সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রীরা। ভারতীয় ফুটবলের সংকটে ক্লাবের অস্তিত্ব টিকিয়ে রাখতে কম বেতনেই খেলতে রাজি হয়েছেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। এই ত্যাগের জন্য দলের মালিক পার্থ জিন্দল ফুটবলারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন।

এফসি গোয়ার পর বেঙ্গালুরু দ্বিতীয় দল হিসেবে এই দৃষ্টান্ত স্থাপন করল। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা লিগে প্রতিটি দল ২৪টির বদলে ১৩টি করে ম্যাচ খেলবে। মূলত ফেডারেশনের আর্থিক আয় কমে যাওয়ায় ক্লাবগুলো ফুটবলারদের বেতন কমানোর এই প্রস্তাব দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *