ভোটের নোটিশ পেয়েই ICU-তে রহিম নবীর ৯৫ বছরের বাবা!

ভোটের নোটিশ পেয়েই ICU-তে রহিম নবীর ৯৫ বছরের বাবা!

ভোটার তালিকার বিশেষ সমীক্ষার শুনানির নোটিশ পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন ফুটবলার রহিম নবীর ৯৫ বছরের বৃদ্ধ বাবা সৈয়দ মেহবুব নবী। পান্ডুয়ার বাসিন্দা মেহবুব বাবু বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নাগরিকত্বের প্রমাণ দেওয়ার মানসিক চাপ সহ্য করতে না পেরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।

নিজের এবং বৃদ্ধ বাবার নামে নির্বাচন কমিশনের এই হিয়ারিং নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রহিম নবী। তিনি জানান, দেশের হয়ে ফুটবল খেললেও তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ৯৫ বছর বয়সে এসেও এমন লাঞ্ছনার কারণেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন এবং এর জন্য সরাসরি কমিশনকে দায়ী করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *