বাবার সম্পত্তিতে অবৈধ সন্তানের অধিকার? বড় রায় হাইকোর্টের
February 3, 20264:31 pm

বিয়ের মাত্র পাঁচ মাস পর জন্ম নেওয়া সন্তানকে নিজের বলে মানতে অস্বীকার করেন এক ব্যক্তি। বিষয়টি ছত্তিশগড় হাইকোর্ট পর্যন্ত গড়ালে আদালত সাফ জানায়, অবৈধ সন্তানেরও বাবার কাছ থেকে ভরণপোষণ পাওয়ার আইনি অধিকার রয়েছে।
এর আগে পারিবারিক আদালত বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করলেও ওই ব্যক্তিকে সন্তানের জন্য মাসিক এক হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালত সেই রায় বহাল রেখে স্পষ্ট করে দেয় যে সন্তানের সামাজিক পরিচয় যাই হোক, বাবার দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্ভব নয়।