দিল্লিতে মমতার কালো প্রতিবাদ: এসআইআর ইস্যুতে কমিশন-বিজেপিকে কড়া হুঁশিয়ারি
February 3, 20264:33 pm

এসআইআর (SIR) ইস্যুতে বাংলায় ‘সুপার এমার্জেন্সি’ চলছে দাবি করে দিল্লিতে কালো পোশাকে প্রতিবাদে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা থেকে যোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে। বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশির তীব্র নিন্দা জানান তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা হুঁশিয়ারি দেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলায় ভোটের নামে প্রহসন করতে দেওয়া হবে না। মানুষের অধিকার রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির কারণে প্রাণহানি ও বিশৃঙ্খলার দায় নিয়ে কেন্দ্র ও কমিশনকে একযোগে আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব।