এক ঘোষণাতেই কেল্লাফতে! ১ লক্ষ কোটি টাকারও বেশি বাড়ল আদানির বাজারমূল্য – এক ঝলক

একঝলক ডেস্ক:
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভারতের উপর শুল্ক কমানোর ঘোষণার পরপরই শেয়ার বাজারে রকেট গতিতে ছুটছে আদানি গ্রুপ। মঙ্গলবার ট্রেডিং সেশনে আদানি এন্টারপ্রাইজ থেকে শুরু করে সাংঘি ইন্ডাস্ট্রিজ পর্যন্ত গ্রুপের ১০টি কো ম্পা নির শেয়ার দরে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আদানি গোষ্ঠীর সামগ্রিক বাজার মূলধন ১ লক্ষ ৯ হাজার কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে।
সম্প্রতি নানা নেতিবাচক খবরের চাপে থাকলেও, নতুন বাণিজ্য চুক্তির ইতিবাচক প্রভাবে ঘুরে দাঁড়িয়েছে এই শিল্পগোষ্ঠী। দুপুর নাগাদ কো ম্পা নিগুলোর শেয়ার দর ৩ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা যায়। এর ফলে আদানি পাওয়ার, গ্রিন এনার্জি এবং অম্বুজা সিমেন্টসের মতো সংস্থাগুলোর বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা বেড়েছে। মার্কিন সিদ্ধান্তের এই সুফল আদানি গ্রুপের জন্য একটি বড়সড় স্বস্তি হিসেবে কাজ করছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।