ইস্টবেঙ্গলে মেয়েদের জয়জয়কার, ছেলেরা কেন ব্যর্থ?

ইস্টবেঙ্গলে মেয়েদের জয়জয়কার, ছেলেরা কেন ব্যর্থ?

আইএসএলে লাল-হলুদ পুরুষ দলের টানা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে ক্লাবটির মহিলা ও অনূর্ধ্ব দলগুলো একের পর এক ট্রফি জিতলেও, সিনিয়র পুরুষ দল পাঁচ বছরে একবারও প্লে-অফে উঠতে পারেনি। রহিম নবি ও নাড়ুগোপাল হাইতের মতো প্রাক্তনদের মতে, দলে স্থানীয় ফুটবলার ও আবেগের অভাবই এই বিপর্যয়ের প্রধান কারণ।

সহ-সাধারণ সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত অবশ্য লড়াইয়ের মানসিকতা বজায় রাখার কথা জানিয়েছেন। সমর্থকরা দল গঠন ও ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা নতুন মরশুমে মশালবাহিনী ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *