চেম্বারে ঢুকে চিকিৎসককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা? বর্ধমানে চাঞ্চল্যকর রক্তকাণ্ড! – এক ঝলক

চেম্বারে ঢুকে চিকিৎসককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা? বর্ধমানে চাঞ্চল্যকর রক্তকাণ্ড! – এক ঝলক

একঝলক ডেস্ক:

মঙ্গলবার সকালে বর্ধমান গ্রামীণ ব্যাঙ্কের নিচে অবস্থিত নিজের চেম্বার থেকে প্রখ্যাত অর্থপেডিক চিকিৎসক রাজা ভৌমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, সকালে চেম্বার খোলার পর কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা শোনা গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই চেম্বারের ভেতর তাঁর নিথর ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। চিকিৎসকের মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রোগীর পরিবারের সদস্যরা এসে চড়াও হয়েছিলেন, তবে এই নৃশংস হামলার নেপথ্যে প্রকৃত কারণ ও অভিযুক্তদের পরিচয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *