আহত ছাত্রের স্বপ্ন কি ভাঙবে? রাইটার নিয়ে মাধ্যমিক দিতে বসা কুন্তলের লড়াইয়ে বড় চমক!
February 3, 20265:52 pm

একঝলক নিউস ডেস্ক : আপনি কি জানেন একজন পরীক্ষার্থীর সারা বছরের পরিশ্রম কীভাবে এক নিমেষে অনিশ্চিত হয়ে পড়তে পারে? সোমবার বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় ছাত্র কুন্তল খাঁড়া। ডান হাতের চোট তার পরীক্ষা দেওয়া প্রায় আসাম্ভব করে তুলেছিল। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক—তবে কি একটি দুর্ঘটনা কেড়ে নেবে তার শিক্ষাবর্ষ?
মধ্যশিক্ষা পর্ষদের দ্রুত হস্তক্ষেপে সেই আশঙ্কা এখন দূর হয়েছে। রাতারাতি রাইটারের ব্যবস্থা হওয়ায় কুন্তল মঙ্গলবার পরীক্ষায় বসতে পেরেছে। প্রশাসনের এই মানবিক ও তৎপর ভূমিকা শুধু একজন ছাত্রকে সাহায্যই করল না, বরং সাধারণ মানুষের মনে ব্যবস্থার প্রতি আস্থাও ফিরিয়ে আনল। প্রতিকূল সময়ে পর্ষদ ও পুলিশের এই কুইক রেসপন্স টিম এখন সবার নজর কাড়ছে।