ভারত-পাক ম্যাচ বয়কট? পিসিবি প্রধানকে ধুয়ে দিয়ে কপিল দেবের প্রশ্ন, ‘আগামী প্রজন্ম কি তবে শেষ হয়ে যাবে?’

ভারত-পাক ম্যাচ বয়কট? পিসিবি প্রধানকে ধুয়ে দিয়ে কপিল দেবের প্রশ্ন, ‘আগামী প্রজন্ম কি তবে শেষ হয়ে যাবে?’

একঝলক নিউস ডেস্ক : ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ বয়কট করলে আসলে কার ক্ষতি? প্রাক্তন অধিনায়ক কপিল দেব সরাসরি বলছেন, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেট নিজেই বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়বে। মাঠের লড়াই থেকে সরে দাঁড়ালে শুধু খেলোয়াড়দের ক্যারিয়ার নয়, বরং পুরো একটি প্রজন্ম অন্ধকারের দিকে এগিয়ে যাবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই অনড় অবস্থান সাধারণ দর্শকদের ক্রিকেটীয় আনন্দ তো কেড়ে নেবেই, সঙ্গে আইসিসির বাণিজ্যিক কাঠামোকেও বড়সড় ধাক্কা দেবে। বোর্ড প্রধান মহসিন নকভিকে তুলোধনা করে কপিল মনে করিয়ে দিয়েছেন, বারবার ম্যাচ প্রত্যাহারের এই রাজনীতি ক্রিকেটের ভবিষ্যৎকে চিরতরে পঙ্গু করে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *