মোদী-শাহর নাকের ডগায় দাঁড়িয়ে মমতার হুঁশিয়ারি—৩৩% মুসলিমকে টার্গেট করছে SIR?

মোদী-শাহর নাকের ডগায় দাঁড়িয়ে মমতার হুঁশিয়ারি—৩৩% মুসলিমকে টার্গেট করছে SIR?

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কি তবে কেড়ে নেওয়া হচ্ছে? দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। এই গণহারে নাম বাদ পড়ায় সাধারণ নাগরিকরা এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন। তালিকায় নাম না থাকলে রেশন থেকে সরকারি সুযোগ-সুবিধা—সবই হারানোর আশঙ্কায় দিন কাটছে হাজার হাজার পরিবারের।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বেছে বেছে ৩৩ শতাংশ সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মনে নাগরিকত্ব হারানোর ভয় চেপে বসছে, যা অনেককে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। কমিশনের এই ‘পক্ষপাতমূলক’ আচরণের প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো বৈঠক বয়কট করেছেন। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ ভোটারের কণ্ঠরোধ করার এই প্রক্রিয়া রুখতে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *